আশাশুনি উপজেলার ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক দেশবন্ধু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। এ সময় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, শিউলি মন্ডল, তপতি গোলদার সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।