আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় প্রতাপনগর সরদার বাড়ী মোড়স্থ ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করা হয়।
ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের প্রধান উপদেষ্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামানের উপস্থিতিতে সিলেকশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি নির্বাচিত হন মামুন হাসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মেহেদী হাসান রেহান এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন তারেক রহমান। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় যুবদল নেতা আলমগীর হোসেন, কেরামত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।