আশাশুনি উপজেলার আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর পৃথক দুটি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। আনুলিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন অর-রশিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথিম ছিলেন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী। অন্যান্যের মধ্যে সেক্রেটারি মাওলানা আবদুর রশিদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা শহিদুল ইসলাম, মইনুল হোসেন মইন প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন বিকাল ৪ টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে মাসিক দায়িত্বশীল বৈঠকে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে সেক্রেটারি শাহিনুর ইসলাম, মাওলানা আবদুর রহমান, মেম্বার আবদুর রাজ্জাক সহ ৯ টি ওয়ার্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। বৈঠকে মহিলা জামায়াতের ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের দায়িত্বশীলাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দাওয়াতি কাজ বৃদ্ধি, সকল ইউনিট চালু করা, রোকন, কর্মী সমর্থক বৃদ্ধি করা, সীরাতন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।