বিশেষ ট্রাইব্যুনালে জুলাই ও আগস্ট হত্যাকান্ডের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনি ব্যবস্থা চালু, খেলাপী ঋণ ও পাঁচারের টাকা উদ্ধার, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত, সংস্কারের রোডম্যাপ ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা শুরু করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে কমিউনিষ্ট লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মণীষা চক্রবর্তীসহ অন্যান্যরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।