কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সহকারী অধ্যাপক আবু হানিফার বাড়ীতে আওয়ামী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধা ৭টায় বজরাতবকপুর গ্রামের বালাবাড়ীহাট ব্র্যাক অফিস সংলগ্ন বাড়ীতে আওয়ামী লীগের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিতভাবে লাঠি সোডা, রামদা, লোহার রড, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর মুল গেটের টিনের বেড়া ভেঙ্গে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজা-খুঁজি করতে থাকে। এ সময়ে তিনি প্রাণ ভয়ে সীমানা প্রাচীর টবগিয়ে পালিয়ে কোনমতে প্রাণ রক্ষা করেন। দূর্বৃত্ত সন্ত্রাসীরা তাকে না পেয়ে বাড়ীর সীমানা প্রাচীর, আসবাবপত্র ভাংচুর করে বিছানার নীচে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে বীর দর্পে চলে যায়। এ ব্যাপারে বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু হানিফার সঙ্গে কথা হলে তিনি জানান, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবদুস সাত্তার, উপজেলা শ্রমিক লীগের নেতা মুকুল মিয়া, থানাহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, মোঃ নান্টু মিয়া, মোঃ আবু বক্কর পচু, মোঃ রাসেল মিয়া, মোঃ শাহা আলম, মোঃ আতিকুর রহমান, মোঃ জয়দুল ইসলামসহ আরো ৫০/৬০ জন হামলায় অংশগ্রহণ করে। এরা সকলেই চিলমারী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদধারী চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের দাবি জানান। এ ব্যাপারে চিলমারী মডেল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।