ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঘোড়াখালী গ্রাম এলাকার সড়কে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসি।
এ সময় বক্তব্য রাখেন আহত যুবকের চাচা খলিলুর রহমান শেখ, পিতা বাবলু শেখসহ এলাকাবাসি। এ বিষয়ে আহত যুবকের পিতা বাদী হয়ে মধুখালী থানায় ৮জনের উল্লেখসহ আরো অজ্ঞাত ৪/৫জনের নামে একটি মামলা করেছে।
আহত ওই যুবকের পিতা বাবলু শেখ জানান, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার আমার ছেলে স্বাধীন শেখ (২১) বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় নিজ বাড়ী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রাম থেকে বাজার করার উদ্দেশ্যে পাশর্^বর্তী বোয়ালমারি উপজেলার ভীমপুর বাজার থেকে বাজার শেষে পায়ে হেটে বাড়ীতে ফেরার পথে ঘোড়াখালী (ভীমপুর) গ্রামের রাজ্জাক ডাক্তারের ভিটার নিকট পৌছালে ঘোড়াখালী গ্রামের মো নাইম ফকির (২২), মুকিব(২৪), মারুফ ফকির(২০), নয়ন মল্লিক(২৫), সজিব মোল্যা(২৬), আশরাফুল ফকির(১৮), তারিকুল ফকির (২০), মাহাবুল মল্লিক (২০) সহ আরো অজ্ঞাত ৪/৫জনের একটি সন্ত্রাসীদল আমার ছেলের পথ গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালজ করে তাদের কাছে থাকা রাম দা, ছেন দা, ছুরি, চাকু, লোহার রড ও বাঁশের লাটি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে রেল রাস্তার উপর রক্ত্াক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরেদিন ৭ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৭টার সময় লোক মারফত জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থান্তার করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি ওই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।
এ ব্যাপারে মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।