নগরীর স্টেডিয়াম কলোনিতে শ্রমিকদল নেতা মোঃ আসলাম হোসেনসহ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা ও শিল্পাঞ্চলে আওয়ামী লীগের সন্ত্রাস-বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা বারোটার দিকে জেলা ও মহানগর শ্রমিকদলের আয়োজনে নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে অনুষ্ঠিত সমাবেশে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।