আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমানকে স্বপদে বহাল রেখে মহামান্য হাইকোর্ট রুল এ- স্টে অর্ডার জারী করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের আদেশ বাতিল হয়ে গেল। ফলে প্রতিষ্ঠানটিতে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ও বিরোধীপক্ষের দৌড়ঝাঁপ আপাতত স্তিমিত হয়েগেল।
তৎকালীন গভর্ণিং বোডির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি গভর্ণিং বোডি, শিক্ষকমন্ডলী, অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। তাঁর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চল, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ স্বাক্ষরিত ২৭/০৮/২৪ তারিখের একপত্রে তাকে ৫/৯/২৪ তারিখ এর মধ্যে বিধি মোতাবেক অধ্যক্ষের দায়িত্ব হন্তান্তর পূর্বক তাঁকে (পরিচালক) অবহিত করতে বলা হয়। ওই আদেশের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান মহামান্য হাইকোর্টে ১০৯৬২ নং রিট পিটিশন করলে মহামান্য হাইকোর্ট ৫/৯/২৪ তারিখে শুনানী শেষে ওই আদেশের বিরুদ্ধে রুল এ- স্টে অর্ডার জারী করেছেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপদে বহাল থাকছেন। তাকে অপসারনের প্রচেষ্টা ভেস্তে গেল।