আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নুর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান সাহা, সহ-সভাপতি সুরেশ সরকার, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন সানা রয়েছেন। নব গঠিত ও অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুল্যা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মোঃ ইমদাদুল হক মনু ও সাধারণ সম্পাদক আল-আমিন সরদার।