বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল আশাশুনি উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শ্রমিক দলের সাতক্ষীরা জেলা সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ আলী স্বাক্ষরিত এক পত্রে উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগমান করার লক্ষ্যে তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নুরুল ইসলাম মোড়লকে সভাপতি, আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যরা হরেন, সুকেষ সরকা সিনিয়র সহ-সভাপতি, মিজানুর রহমান সানা, শাফায়েত হোসেন, মুজিবুর রহমান, লেকবার হোসেন ও মোঃ আবদুল বারীকে সহ-সভাপতি, রুহুল আমিন ও মশিউজ্জামান খায়বার যুগ্ম সাধারণ সম্পাদক, সজিব হোসেন মোড়ল, নাজমুল হোসেন মোড়ল, আবদুল অদুদ গাজী ও আবদুল মান্নান সহ- সাধারণ সম্পাদক, হোসেন আলী, শাহিনুর গাজী, জাকির হোসেন ও রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মুজিবর রহমান দপ্তর সম্পাদক, আবদুর রহিম সরদার প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাহিনুর গাজী অর্থ সম্পাদক, মুর্শিদুল হক বাবলু যুব বিষয়ক সম্পাদক, হোসনেয়ারা রানী মহিলা বিষয়ক সম্পাদক, মেহের হোসেন গাজী হৃদয় সহ অর্থ সম্পাদক এবং আবদুস সালাম, রাজিব হোসেন (রাজ), আবু হাসান সানা, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, আবদুর রহিম, ইছাক আলী, মতলেব, লুৎফর রহমান, জাহাঙ্গীর সরদার, সিরাজুল ইসলাম (খোকন), আবদুল গফফার, ইয়াছিন সরদার, আজগর আলী, হাবিবুর রহমান, আমজাদ আলী, ডালিম হোসেন, আবদুর রউফ সরদার, আবদুল কালাম সানা, ছাইফুল্লাহ, শফিকুল ইসলাম, ইদ্রিস গাজী, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, নুরুল ইসলাম (খোকন), ফজলু সরদার, আবু, রুহুল আমিন, কালাম, আবদুল মালেককে সদস্য করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।