আশাশুনিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পেরর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোডিনেটর জোহরা খাতুন, অগ্রগতি সংস্থার এম এ- ই অফিসার এমএ শাহীন, প্রজেক্ট অফিসার আবু বক্কার সিদ্দিক, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরদার, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, তারিকুল আওয়াল সেজে, শাহিনুর আলম শাহীন, শরিয়তুল্লাহ, আবদুস সালাম, মঙ্গল চন্দ্র সরকার, মহানন্দ মন্ডল, তপন সরকার, সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার অঞ্জনা রানী সরকার ও ময়না খাতুন, প্রতিবন্ধী প্রতিনিধি মনোরঞ্জন সরকার প্রমুখ।