আশাশুনি উপজেলা জামাতের যুব বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব বিভাগের উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব বিভাগের প্রধান উপদেষ্টা সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামাতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন, মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ। যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের পরিচালনায় বৈঠকে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা যুব সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে এগারো ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সকল কর্মী সমর্থক ও সদস্যদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা সভাপতি ডাক্তার রোকনুজ্জামান।