আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামাত কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আমীর হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুস সোবহান মুকুল, সাবেক উপাধ্যক্ষ আবদুস সবুর। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা, মাওলানা আবদুল মান্নান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শাহ মোহাম্মদ অহিদুজ্জামান শাহীন, মাওলানা আবদুল বারী, মাওলানা আতাউর রহমান, মাওলানা রিয়াছাত আলী, আফসার উদ্দিন খান, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা আনোয়ারুল হক, প্রভাষক শাহজাহান আলী, হাফেজ আব্দুল্লাহ, ডাক্তার রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে উপজেলার সকল ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ বাজারে সীরাত মাহফিল করা, ভিন্ন ধর্মাবলম্বীদের সার্বিকভাবে সহযোগিতা, উপজেলাব্যাপী ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।