আশাশুনি উপজেলার শ্রীউলায় ৮ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় মহিষকুড় বি জি এম ফুটবল ক্লাব মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
বিজিএম ফুটবল ক্লাবের আয়োজনে উদ্বোধনী দিনের খেলায় মহিষকুড় ফুটবল একাদশ ও হাঁড়িভাঙ্গা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় হাঁড়িভাঙ্গা ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ৩ পয়েন্ট অর্জন করে। গোল করেন হাঁড়িভাঙ্গা ফুটবল একাদশের অপু এবং নয়ন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সন্যাসী মন্ডল এবং সহযোগীতায় ছিলেন উত্তম ও কামাল।