আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১সেপ্টেম্বর) বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে এবৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা, থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা আনারুল ইসলাম। বৈঠকে অন্যান্যের মধ্যে বাবলুর রহমান, আবুল কাশেম, আবদুল আজিজ, সাইফুল্লাহ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল হাই এর সঞ্চালনায় বৈঠকে সেপ্টেম্বর মাসের কাজের পরিকল্পনা, কর্মীদের মান উন্নয়ন, সমাজসেবা মূলক কার্যক্রম বৃদ্ধি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।