ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রী করার ঘোষণা করেছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।
এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের ঘোষণা করা হয়। রোববার দুপুরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দিয়েছেন, বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১১ টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।