আশাশুনি উপজেলার বড়দলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ও গ্রামীণ চক্ষু মেডিকেল টিমের অর্গানাইজার আরাফাত হোসেনের নেতৃত্বে ক্যাম্পে ১০ জন ডাক্তার বড়দল ইউনিয়নের হতদরিদ্র ৫ শতাধিক নারী-পুরুষকে তাদের চোখের পরীক্ষা, ছানি অপারেশনের জন্য নির্বাচন, চোখের লেন্স বসানো, এক মাসের ঔষধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।