আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম পাড়া জামে মসজিদে কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে মসজিদের মুসল্লীরা ভোটারাধিকারের মাধ্যমে কমিটির বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম মাহবুবুল হক, উপজেলা পরিষদের সিএ নাজমুল ইসলাম ও জামায়াত নেতা শীষ মোহাম্মদ জেরীকে নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের পরিচালনায় মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনে মুসল্লীবৃন্দ বেলা সাড়ে ১২ টা থেকে ১.৩০ টা পর্যন্ত ৩টি পদে ভোটারাধিকার প্রয়োগ করেন। পরে জুম্মা নামাজ শেষে ভোট গননায় দেখা যায়, অবঃ সেনা সদস্য আলহাজ্ব কুরবান আলী ২১৩ ভোটের মধ্যে ২০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অবঃ সেনা সদস্য শহিদুল ইসলাম ও ৮৬টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী কামাল বিশ্বাস। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য নাঈম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, দপ্তর সম্পাদক শেখ বাদশা, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ডেনিস সহ এলাকার সাধারণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।