আশাশুনি উপজেলার প্রতাপনগর ও বুধহাটা ইউনিয়নে পৃথক দুটি শব্বেদারী অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অনুষ্ঠান দুটির আয়োজন করা হয়।
আশাশুনি উত্তর শাখার আয়োজনে প্রতাপনগরে সভাপতিত্ব করেন, থানা শিবির সভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন। জামাতের জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বুধহাটা ইউনিয়ন জামাত আমীর মাওলানা আবদুল ওয়াদুদ, জেলা শিবির প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান।
বুধহাটা ইউনিয়নের বেউলা গাজীর মাঠ বাজার মসজিদে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থানা সভাপতি মোকলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আবদুল ওয়াদুদ, ছাত্রশিবির জেলা শাখার প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। শব্বেদারী অনুষ্ঠানে ইবাদত, তাহাজ্জত নামাজ ও নৈশ ইবাদতের উপর বিস্তারিত আলোচনাসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।