আশাশুনি উপজেলার খাজরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খাজরা বাজারস্থ ইউনিয়ন বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল কাদের গাজীর সভাপতিত্বে সভায় খাজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, বিএনপি নেতা মোঃ ইলিয়াস হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি সামসুর রহমান সরদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।