আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোষরদের গ্রেপ্তারের দাবীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুল্যার মোড় বাস স্ট্যান্ডে বুধহাটা ও কুল্যা ইউনিয়ন যুবদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
কুল্যা ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু।
বুধহাটা ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন রাজা, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, কুল্যা ইউনিয়ন যুবদল সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুজন, ইজাজুল হক সুজন, বুধহাটা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ লাভলু, যুবদল কর্মী সুমায়ন হোসেন, সুমন পারভেজ, মেহেদী হাসান প্রমুখ।