সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী খ্যাগড়াদানা গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০ জন গুরতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাঠে কাজ করার সময় একটি পাগলা কুকুর তাদের কামড় দেয়।
আহতরা হলেন- খ্যাগড়াদানা গ্রামের সুফিয়া বিবি, খাদিজা খাতুন, স্বর্ণলতা, অশোক কুমার, পূর্ণিমা রানী ও আজিজুলসহ অন্য ৪জন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিবার রহমান জানান, সকালের দিকে কাজ করার সময় হঠাৎ একটি পাগলা কুকুর ওই ব্যক্তিদের কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে পাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পাগলা কুকুরটিকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আহতদের এন্টির্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।