বাগেরহাটের মোল্লাহাটের সাধারণ শিক্ষার্থীরা নোয়াখালীর লক্ষ্মীপুরে বন্যাদুর্গতদের মাঝে বিতরণের লক্ষ্যে জরুরি খাদ্য সামগ্রী নিয়ে যাত্রা করেছেন। বুধবার বিকেলে মোল্লাহাট অফিসার্স ক্লাব চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি ট্রাকে এ জরুরি খাদ্য সামগ্রী নিয়ে যাত্রা করে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদরা জানায়, তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বন্যা দুর্গতদের জন্য নগদ অর্থ সংগ্রহের মাধ্যমে সাড়ে তিনশ' প্যাকেট শুকনো খাদ্য সামগ্রী প্রস্তুত করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চিড়া, মুড়ি, গুঁড়, বিস্কুট, দুধ ও বোতলজাত পানি। এ ছাড়া প্রতি প্যাকেটে রয়েছে খাবার স্যালাইন, মোমবাতি ও ম্যাচ লাইট। শিক্ষার্থীরা আরও জানান, বেশ কিছু কাপড়/বস্ত্র সংগ্রহ করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য।
এ কাজে তাদেরকে মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বিশেষ সহযোগিতা করেছেন বলেও জানান শিক্ষার্থীরা।