কুড়িগ্রামের রাজারহাটে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার সমবায় মার্কেটে এ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি আবদুল করিম ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন রংপুর মহানগর রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি ইসলামি আন্দোলনের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবদুস সালাম, ইসলামি আন্দোলন কুড়িগ্রাম সদর থানার সভাপতি আলহাজ্ব আবদুল বাতেন, কুড়িগ্রাম জেলার জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিশোধ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী, ইসলামি আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডাঃ আবুল কালাম আজাদ, ইসলামি শিক্ষক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু তালেব। বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন।