অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফুলচাষে ফলে ইতিমধ্যেই এক লাফে বেড়েছে গিয়েছে ফুলের দাম। এ দিকে, গোড়া পচে গিয়ে অনেক জায়গাতেই মরে যাচ্ছে বিভিন্ন ফুলের ক্ষেত ু বর্ষার কারণে প্রায় দু,মাস গাছে ফুল আসছে না। কোথাও আবার বাগানে পানি জমে যাওয়ায় চাষ করা যাচ্ছে না ফুল ক্ষেত। ফুলচাষী ও ফুল ব্যবসায়ীরা জানান, অতি বর্ষণে প্রচুর পরিমাণে গাঁদা, দোপাটি, রজনীগন্ধার মতো নরম পাপড়ি ফুল নষ্ট হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই পচে যাচ্ছে ফুল। আর যেগুলি বাঁচছে, সেগুলির পাপড়িতে কালো দাগ হয়ে যাচ্ছে। গুণমান নষ্ট হচ্ছে সেগুলির।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা ফুল বাজারের ব্যবসায়ী ও ফুল হাটের মালিক জানান, গাদা ফুল বিক্রি হচ্ছে প্রতি ঝুপা ১৫০ থেকে ২০০ টাকা. গোলাপ ৪০০ পিচ ১০০০ টাকা,নিম্নমানের গাঁদার প্রতি ঝুপা ৫০ থেকে ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে। বাজারে ফুলের আমদানি খুবই কম থাকায় দাম অনেকটাই বেশি। প্রায় দেড় মাস ধোরে বৃষ্টির কারণে ফুল গাছে ফুল আসছে না।কালীগঞ্জ বালিয়াডাঙ্গা ফুলের হাটে সারা বছরই ফুলের চাহিদা কম বেশি থাকে সব সময়। তবে বাংলা নববর্ষ ফুলের চাহিদা কয়েক গুন বেড়ে যায়।
ঝিনাইদহ কালীগঞ্জ কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন ফুলের আবাদহয়েছে।কৃষকরালিলিয়াম,জারবেরা,গ্লাডিাডিওয়ালস,রজনীগন্ধা,গোলাপ,চন্দ্রমল্লিকা,ভূট্টাফুল,গাঁদাসহ নান জাতের ফুলের আবাদ করেছে বিশেষ করে গান্না,বালিয়াডাঙ্গা, সিমলা, রোকনপুর, রাখালগাছি, বিনোদপুর, মনোহরপুর, রাখালগাছিসহ বিভিন্ন গ্রামের মাঠে ফুলের আবাদ হয় সারা বছর। উৎপাদিত ফুল বিক্রির জন্য গান্না ও বালিয়াডাঙ্গায় আলাদা ভাবে প্রতিদিন ফুলের বাজার বসে থাকে।
প্রায় দেড় মাস ধোরে বৃষ্টি ও গত শনিবার রাত থেকে কালীগঞ্জ উপজেলা জুড়ে আকাশের মুখ ভার ছিল। সেদিন রাত থেকে হাল্কা বৃষ্টি শুরু হয়। রোববার ও সোমবার সারাদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গাঁদা ফুলচাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। স্বাভাবিক ভাবেই ফুল চাষিরা আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে ফুলচাষিদের। দুর্যোগ কেটে ভালো আবহাওয়ার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।এলাকায় সারা বছর ধরে গাঁদা ফুলের চাষ হচ্ছে। সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পুজোয় গাঁদা ফুলের চাহিদা থাকায় বিভিন্ন প্রান্তের চাষিরা বিগত বেশ কয়েক বছর ধরে গাঁদা ফুলের চাষ করছেন। ফুলচাষে ঝুঁকি এবং খরচ কমের পাশাপাশি ভালো লাভ হওয়ায় ক্রমশ বেশি সংখ্যায় চাষিরা ফুলচাষের দিকে ঝুঁকছেন। কিন্তু দুর্যোগের ফলে ফুল চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। কালীগঞ্জ উপজেলার ফুলচাষিরা বলেন, মাঘ ও ফাল্গুন মাসের বিয়ের অনুষ্ঠানে ভালোই বাজার পাওয়া যাবে বলে আশা করেছিল। কিন্তু বর্ষার কারণে প্রায় দেড় মাস ও গত তিন দিনে ভারি বর্ষনের কারণে ফুল ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাল লাভের আশায় এলাকার ফুল চাষিরা অনেকে আগে থেকেই ফুল চাষ করে আসছেন। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবের সময় নজরে বালিয়াডাঙ্গা ও গান্না বাজারে চাষিরা পাইকারি ফুল বিক্রি করে। চাষিরা জানান, বর্ষার সময় এ বছর বেশি বৃষ্টি হওয়ায় ক্ষতির লোকসানের পরিমান বেশি হবে এমন টা আশা করছেন।কিন্তু হঠাৎ করে টানা বৃষ্টিতে বহু জমিতে পানি বেধে আছে ও গাছের ফুল ঝরে পড়েছে। ফলে অনেক জমিতেই চারা নষ্ট হয়ে গিয়েছে। আবার দু-তিন দিন টানা বৃষ্টির পরে রোদের দেখা মিলতেই অনেক চারা পচে যাবে।
ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষি টিপু সুলতান দীর্ঘ ৩০ বছর ফুল চাষ করছেন। তার উৎপাদিত জারবেরা ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠান। বাংলা শুভ নববর্ষ, এ দিনে একটি ফুল অগণিত তরুন-তরুণী, যুবক-যুবতীসহ সকল বয়সের মানুষের হাতে তুলে দিতে ব্যাস্ত সময় পার করে কালীগঞ্জের ফুল কন্যারা।
এ এলাকার উৎপাদিত ফুল প্রতিদিন দূরপাল্লার পরিবহনে পাঠানো হয় ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বড় বড় শহর গুলোতে। জাতীয় ও বিশেষ দিন গুলো ছাড়াও সারাবছর এ অঞ্চলের উৎপাদিত ফুল সারাদেশের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখে। কালীগঞ্জ উপজেলার ফুলনগরী বলে খ্যাত বালিয়াডাঙ্গার ফুলকন্যারা বছরের বারো মাসই ফুল তোলাও মালা গাথার কাজ করে থাকে। কিন্তু বিশেষ বিশেষ দিন সামনে রেখে কাজ একটু বেশি করতে হয় তাদের। যে কারণে তাদের আয় উপার্জন অনেকটা বেশি হত।কিন্তু বর্তমানে ভারি বর্ষনের কারণে এখন তাদের ও দিন মজুরিদেরকাজ করতে হচ্ছে না। ব্যবসায়িরা ফুল নিতে ফুল ক্ষেত মালিকদের বাড়ি বসে থাকছে। কালীগঞ্জ উপজেলায়, সবচেয়ে বেশি আবাদ হয় বালিয়াডাঙ্গা এলাকায়।এ কারণে বালিয়াডাঙ্গা এলাকাকে বলা হয় ফুলনগরী। এ কারণে সবাই এখন এই এলাকাকে ফুলনগরী বলেই চেনে। উপজেলায় কৃষকরা বানিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ করেন। অনেকে ফসলি চাষ বন্ধ করে ফুল চাষ করে থাকেন। মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে অনিন্দ্য শোভা আর ফুলের স্নিগ্ধ সুবাস। কিন্তু দেখা দিয়েছে ফুলের সংকট।কৃষকরা বলছেন এক বিঘা জমিতে গোলাপ ফুল চাষ করতে তাদের সাকুল্যে ৫ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু বছর শেষে তাদের লাভ হয় বিঘা প্রতি জমিতে ২০ লাখ টাকা। এক বিঘা জমিতে জারবেরা ফুল চাষ করতে ১৪ লাখ টাকা খরচ হয়। আবহাওয়া ভালো থাকলে বছর শেষে লাভ হয়, ২৫ লাখ টাকা। ফুলের মান ধরে রাখতে এবং পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করতে ভিটামিন ও কীটনাশক ব্যবহার করে থাকে। বর্তমানে ভারি বর্ষনের কারণে কোন ক্ষেতেই ফুল দেখা মিলছে না।