কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এর আয়োজন করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সংগ্রামী। এতে মুল আলোচক ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক চারণ কবি আজিজুল হাকীম মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী সাহিত্য পরিষদণ্ডএর সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, সাহিত্য পরিষদণ্ডএর যুগ্ম সাধারন সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক নুর ইসলাম, সাহিত্য সম্পাদক ও ফ্রেন্ডস ফোরাম সদস্য লেখক আদনান মানিক, সাহিত্য পরিষদণ্ডএর কোষাধ্যক্ষ, ফ্রেন্ডস ফোরাম সদস্য কবি ও লেখক নাজমুল হুদা, সদস্য তরুন কবি অপূর্ব চন্দ্র বর্মণ।
এতে উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব, কবি ও গল্পকার আবদুল মান্নান আকন্দ। অলোচনা সভা শেষে জাতীয় কবির জান্নাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চারণ কবি আজিজুল হাকীম মন্ডল। দোয়া শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ঈদগাহ মাঠে কৃষ্ণচূড়া গাছ রোপণের সিদ্ধান্ত নেয়া হয়।