নোয়াখালীর বেগমগঞ্জে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবার শরীফের উদ্যোগে বন্যার্তদের মাঝে প্রায় ১৩০০ পরিবারের জন্য প্রয়োজনীয় শিশু খাদ্য, ঔষুধ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
কালিনগর আওলাদুর্-রসূল (সাঃ) দরবার শরীফের বড় সাহেবজাদা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, সহ-আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ্ সার্বিক নির্দেশনায় ও
কালিনগর আওলাদুর্-রসূল (সঃ) দরবার শরীফ এর বর্তমান পীর,
(প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট ও প্রাইম মিনিস্টার গোল্ড মেডেলিস্ট) বর্তমানে লন্ডন অ্যাডমিনিস্ট্রেটর ও গর্ভামেন্ট ফাইন্যান্স ডাইরেক্টর ডিভিশন অফিসার (জয়েনিং) আল্লামা সায়্যিদ আনিসুল আরেফিন এর অর্থায়নে পরিচালনায় মঙ্গলবার নোয়াখালী চৌমুহনী পৌরসভার রেলগেইটে দরবার শরীফের মালবাহী ট্রাক এসে পৌঁছায়,
এ সময় দরবার শরীফের দায়িত্ব থাকা স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।
নোয়াখালীর বন্যা কবলিত মানুষের জন্য ত্রান এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানায় থানা বিএনপির সহ-সাধারন সম্পাদক আহসান উল্ল্যা, চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক সেক্রেটারি আফতাব উদ্দিন মাসুদ, সেচ্ছাসেবক দলের পৌরসভার আহ্বায়ক রাশেদ সুমন ও যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম। পরে তারা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে দরবার শরীফের স্বেচ্ছাসেবকদেরকে সহায়তা করেন।
এর আগে তারা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালীর সোনাইমুড়ী সদর সেনবাগ বিভিন্ন জায়গা প্রাণ বিতরণ করেন।
এছাড়া ও শেখ আব্দুল্লাহ আল মামুন, আবদুল হান্নান শেখ,মশিউর রহমান,,মাওঃ মুফতি আবদুস সালাম বিপ্লবী,নোমান হোসেন,মাওঃ মুফতি হাসানুজ্জামান চিশতি,মো: জাহিদ হাসান,মাওঃ শরীফ উল্লাহ আশেকী,বায়েজিদ হাসান, সোহাগ হোসেন, রফিক রাহান, শামীম ফকির,রবিউল আলী মীর,সাজিদুর রহমান সাজিদ দরবার শরীফের ত্রান বিতরণের জন্য গোপালগঞ্জ থেকে আসেন।