আশাশুনি উপজেলা রাজস্ব কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ শাহিন, সার্ভেয়ার এমদাদুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মজিদ, যতীন্দ্র নাথ সরকার, তারক চন্দ্র মন্ডল, আবদুল হাই সহ সকল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় ভূমি উন্নয়ন কর, নামজারী, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।