দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র, বিভিন্ন বাসা বাড়িতে পানি বন্দি। যেখানে উঁচু জায়গার সন্ধান পেয়েছে সেখানেই মানুষ আশ্রয় নিয়েছে। এ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাবিল নগর আওলাদুর রসূল (সঃ) দরবার শরীফ'র বড় সাহেবজাদা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ্, মেঝো সাহেবজাদা সৈয়দ শামসুল আরেফিন, বর্তমান পীর সাহেব আল্লামা সায়্যিদ আনিসুল আরেফিন (মাদ্দাজিল্লাহুল আলী'র) পক্ষ থেকে অসহায় ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে এগিয়ে এসেছেন।
তারা বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ চাল,ডাল,আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করবেন বলে আমাদের জানান।
রোববার চৌমুহনী রেললাইন ফলমুন্ডিতে অসহায় ও দুস্থদের মাঝে শুকনো খাবার চাল আলু ঔষুধ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের বড় সাহেবজাদা জয়নুল আবেদিন মেজবাহ্, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুন শেখ, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান, নোমান হোসেন, মামুন সেখ, তাদের সার্বিক সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনসহ অনেকেই।