বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ধৈর্য্যরে সাথে কাজ করতে নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক নোয়াখালী বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ বরকত উল্ল্যাহ বুলু।
তিনি আজ দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণকালে এসব কথা বলেন। এছাড়াও তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাসস্থান সহ খাদ্য এবং চিকিৎসার জন্য দলীয় নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে বলেন।
তিনি আরো বলেন ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষ ঐক্যবদ্ধ কোনরকম হুমকি-ধমকি দিয়ে এদেশের মানুষকে দমিয়ে রাখা যায় না।
সারাদেশের মানুষ যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা এক ও অভিন্ন।ভারত বাঁধ খুলে যে প্রাকৃতিক বন্যা সৃষ্টি করেছে তাদের এই অপকর্মের জন্য এদেশের মানুষের কাছে মাফ চাইতে হবে।
এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক, সেক্রেটারি আফতাব উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারন মানুষের প্রশংসায় জামায়াতের কার্যক্রম; চৌমুহনীতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাদ্য ও তৈরি খাবার বিতরন।
মোহাম্মদ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়াঃ (বেগমগঞ্জ) নোয়াখালী,
বাংলাদেশ জামায়াতে ইসলামি নোয়াখালীর চৌমুহনী শহর শাখার উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার পরিবেশন করে সাধারন মানুষের প্রশংসায় পঞ্চমুখ।
বন্যার প্রথম দিন থেকে বন্যার্তদের মাঝে বাসস্থান, সুখাদ্য ও চিকিৎসাসহ বিভিন্ন সুশৃংখল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতাকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।
প্রতিদিন তারা বিভিন্ন টিম ওয়ারি বিভিন্ন ওয়ার্ডে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতা আজ চৌমুহনী শহর ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে মদন মোহন স্কুলের আশ্রয় কেন্দ্রে ৩৫০ জনের মাঝে দুপরে নাম করা রেষ্টুরেন্ট থেকে বিরিয়ানীর প্যাকেট বিতরণ করে। এর আগে গণিপুর গার্লস স্কুলে শুকনো খাবার দেওয়া হয়।
৮নং ওয়ার্ড সিরাজ মিয়ার স্কুল ও মুন কমিউনিটি সেন্টার এর আশ্রয় কেন্দ্রসহ ৩টিতে ৫০০জনের মাঝে শুকনা খাবার ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, তিনি বিভিন্ন টিমের কার্যক্রম নিজেই উপস্থিত থেকেই প্রথম দিন থেকেই পরিচালনা করছেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী শহর আমীর জনাব জসিম উদ্দিন, শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান,
শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মু.অলি উল্যাহ ইয়াছিন।
এ সময় আরো উপস্থিত ছিল ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম ও সেক্রেটারি মাওঃ দেলাওয়ার হোসেন। ৮নং ওয়ার্ড সভাপতি আমির হোসেনসহ
জামায়াতের শহর কর্মপরিষদ সদস্যবৃন্দ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এইসব কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন।