নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২৩ ভেল্ট রেগুলেটর ভেঙ্গে পানির নিচে তলিয়ে যায়। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি, অবৈধ বালু উত্তোলনের ফলে রেগুলেটরের ভাঙ্গন ও পানির তীব্র চাপে সোমবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, গত রোববার গভীর রাতে রেগুলেটরটি ফাটল ধরে। সোমবার সকালে রেগুলেটরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে। আশেপাশের ব্যাপক ফসলী জমি, ঘর-বাড়ি, গবাধী পশু মুহুর্তে পানির নিচে তলিয়ে যায়। এতে করে উপজেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনী জেলার দাগনভূঞা ও ফেনীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যেকোন মূহুতে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভাঙ্গণের ফলে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে কোম্পানীগঞ্জ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটওয়ারী জানান, মুছাপুরের আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রায় ৮০টি আশ্রয়ণ কেন্দ্রে প্রায় ১০হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) মুন্সি আমির ফয়সাল বলেন, মুছাপুর রেগুলেটর পানির নিচে তলিয়ে গেলেও বন্যা পানি নিষ্কাশনে কোন বাধা সৃষ্টি হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী মুছাপুর রেগুলেটরের আশপাশের প্রশাসনের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলন করার কারণে মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যায়। বর্তমান তিনি ৫আগষ্ট এর আগে অবৈধ টাকা নিয়ে আমেরিকায় চলে যান। বর্তমানে তার সমস্ত কার্যক্রমের তদন্ত দাবী করেন এলাকাবাসী।
উক্ত প্রকল্পটি ২০০৫ সালে ১৯ কোটি ৪৪ লক্ষ ৭৪হাজার টাকা ব্যয়ে ২৩ ভেল্ট রেগুলেটর এর নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী ২০০৫ সালে ৮ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেগুলেটরটি নির্মাণ কাজ শেষে ২৩টি ভেল্ট এ ২৩টি রেডিয়্যাল গেট ও ফ্ল্যাব গেট স্থাপন করা হয়। এ রেগুলেটরের পানি নিষ্কাশন ক্ষমতা ৭৫৬.১৫ ঘনমিটার এবং এর পানি ধারণ সমতল (+) ৪.০০ মিটার (পিডব্লিউডি)।