আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ ইসকন মন্দিরে জন্মাষ্টমীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্দিরের সভাপতি ও মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব বকুল শিকারী। সভায় বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক কালিকিংকর, প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, সুশান্ত কুমার মন্ডল, শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, হিরন্ময় মন্ডল, শিক্ষক সমীরন কুমার মন্ডল, সাবেক ইউপি সদস্য নীলকন্ঠ গাইন, ইউপি সদস্য সত্যজিৎ বৈরাগী, প্রসেনজিৎ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।