বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের মধ্যে ৩টি পরিবারকে বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত আশাশনির প্রতাপনগর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে মোঃ আমান উল্লাহ ও সদর উপজেলার পাঁচরখি গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীলা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কে ধন্যবাদ জানান। একই সংগে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
সহায়তা প্রদানকালে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।