সুখবর পেয়েছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। বাবা হয়েছেন তিনি। আফ্রিদি ও আনশার ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান। তাদের সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি। বাবা হওয়ায় সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত-সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। শনিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিলো। দ্বিতীয় টেস্টে না-ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার। এতক্ষণ উইকেট বিহীন থাকলেও বাবা হওয়ার খবরের পর বল হাতে জ্বলে ওঠেন এ পেসার। আর সেই খবর পাওয়ার পরই বল হাতে জ্বলে ওঠেন এ পেসার। একে একে ফেরান হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজকে। হাসানকে আউট করার পর সন্তানকে কোলে রাখার ভঙ্গিতে উদযাপনে মাতেন আফ্রিদি।