আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের খানকায়ে খাস মোজাদ্দেদিয়া চিলেডাঙ্গার পীর কেবলা এছহাক আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
পীর কেবলা আলহাজ্ব মাওলানা এছহাক আহমেদ (৯০) শনিবার (২৩ আগস্ট) রাত্র ৯.৪৫ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
মৃতকালে তিনি স্ত্রী, ৮ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়স্বজন, মুরীদান রেখে যান। পীর কেবরার মৃত্যুর সংবাদ পেয়ে শত শত শুভানুধ্যায়ী মরহুমের মৃতদেহ এক নজর দেখতে তাঁর বাস ভবনে ভীড় জমান।