সেনবাগে বিএনপিরপক্ষ থেকে ১০ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে সাবেক বিরোধীদলীয় চীপ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার তিনি সেনবাগ পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রাণ কমিটির আরহবায়ক জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, জেলা বিএনপির সহ-সভাপতি ইউসুফ মজুমদার, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, শহীদ উল্লাহ, বিএনপি নেতা নুরনবী বাচ্ছু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহম্মদ ইলিয়াস কেশারপাড় ইউপি বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, সেক্রেটারী সানজিদ কামাল, উপজেলা যুবদলের সাকেব আহ্বায়ক সাহেব উদ্দিন রাশেল, ছাত্রদল ,যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতাকমীরা।