আশাশুনিতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজ শেষে বুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুড়িয়া যুব কমিটির আয়োজনে অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,: মসজিদের ইমাম আজমল হোসাইন। এ সময় উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, মাওলানা আহসান উল্লাহ, মসজিদের সভাপতি শাহীন সানা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির, যুব কমিটির সকল সদস্য ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে তাবারক বিতরণ করা হয়।