আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের দীর্ঘ তিন বছর ধরে জলাবদ্ধতা দূর করতে খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় খনন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু।
খনন কাজ উদ্বোধন কালে আজহারুল ইসলাম মন্টু বলেন, দীর্ঘ তিন বছর জলাবদ্ধতার শিকার ছিল বাইনতলা, ফটিকখালী, খালিয়া, পিরোজপুর, রাউতাড়া, গজুয়াকাটিসহ ১০ গ্রামে মানুষ। প্রায় ১০ হাজার বিঘা জমির ফসল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। তিনি জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বড়দল ও খাজরা ইউনিয়নের শত শত সাধারণ জনগণকে সাথে নিয়ে স্কেভেটার মেশিন দিয়ে মাটি খননের কাজ উদ্বোধন করেন। এ সময় বড়দল ইউপি সদস্য দেবব্রত কুমার মন্ডল, খাজরা ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ইউনুস আলী, ইউপি সদস্য হাসমত আলী, রবিউল ইসলাম, খাজরা বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, বড়দল বিএনপি নেতা কালাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।