দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি ও মুক্তি পরবর্তী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগদানের বিষয়ে ২৩ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আবদুল হাবিব মন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আমিনুর রহমান, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহম্মেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী মোল্লা প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।