সেনবাগে বিদ্যুৎতারে জড়িয়ে কাকন কর্মকার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত কাকন কর্মকার উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কর্মকার বাড়ীর হারাধন কর্মকারের ছেলে। জানাগেছে, বুধবার অতি বৃষ্টিতে বসতঘরে পানি ওঠে যাওয়ায় ঘরে থাকা আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধনা বসত আইপিএসের বৈদুৎতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়। তার এক বছর বয়সের একটি ছেলে রয়েছ। কাকন একটি ওষুধ কোম্পানীতে মেডিসিন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলো। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।