বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটার পর এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার ওছখালী পুরান বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এ.এম উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাতিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরি, জাফর ইকবাল, আবদুল মোমিন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলী, হাতিয়া পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা আবদুর রহমান শামীম, মো. জামশেদ উদ্দিন, আজহারুল উলুম মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, নিঝুমদ্বীপ ইউনিয়ন ছাত্রদল নেতা সমির উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাইন উদ্দিন, সুখচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ উদ্দিন সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।