দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সুদমুক্ত ঋণ বিতরন করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল। এ সময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলামসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার দেবহাটা গ্রামের ১৪ জন অস্বচ্ছল মানুষকে ৩ লক্ষ ২১ হাজার টাকা ও উপজেলার হিজলডাংগা গ্রামের ৯জন অস্বচ্ছল মানুষকে ২ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ বিতরন করা হয়।