নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছা সেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক পৃথকভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এদিন সকালে রাণীনগর উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। এরপর র্যালী শেষে সদরের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হক বেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাণীনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেন,সিনিয়র সদস্য আল ফারুক জেম্স,সদস্য মোকলেছুর রহমান বাবু,জাকির হোসেন,মেজবাউল হক লিটন,নয়ন খাঁন লুল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জেম্স,সাখাওয়াত হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,সদস্য সচিব নওশাদুজ্জামান,উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আশিক হোসেন,মাসুদ রানা,মিঠন আহম্মেদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আত্রাই উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালী বের করা হয়। এরপর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলগেট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু শেখ,উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল জলিল চকলেট,সাবেক সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন,যুগ্ন আহ্বায়ক এমএ মান্নান,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম,পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,কামরুল হাসান সাগর,সদস্য এসএম শামিম মাহমুদ,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাসসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।