সাতক্ষীরার তালায় অজ্ঞাতব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স ২৫-৩০ বছর।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। তালা থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটির ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।