সুইজারল্যান্ডের সেরা গোলকিপার ইয়ান সোমের অবসর নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছরের সমের। তার অবসরের কথা সোমবার জানিয়েছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন। ২০১২ সালে সুইজারল্যান্ডের হয়ে অভিষেকের পর সমের দেশের হয়ে খেলেছেন তিনটি করে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ। অবশ্য ২০১৪ বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও কোন ম্যাচ খেলা হয়নি সমেরের। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাটি হয়ে থাকলো সুইজারল্যান্ডের হয়ে সমেরের শেষ ম্যাচ। সেই ম্যাচে ১-১ সমতার পর টাইব্রেকারে হেরেছিল সুইসরা। ২০২০ ইউরোর শেষ ষোলোতে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন সমের। সুইসদের হয়ে ৯৪ ম্যাচ খেলেছেন সমের, জাল অক্ষত রেখেছেন ৩৫ ম্যাচে।