কলারোয়া আলিয়া মাদ্রাসার দীর্ঘ ১০ বছর ৮ মাস পরে উপাধ্যক্ষ জনাব মাওলানা আহমদ আলীর অস্থায়ী বরখাস্তাদেশ ১৮/৮/২৪ রোববার গভর্নিং বডির মিটিং এ সর্বসম্মতিক্রমে প্রত্যাহার করা হয়েছে এবং কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।গতকাল ১৮/৮/২৪ ইং তারিখ রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অফিস কক্ষে এবং সভাপতিত্ত্বে কলারোয়া আলিয়া মাদ্রাসার গর্ভনিং বডির মিটিং অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচী অনুযায়ী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আহমাদ আলীর সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করে উপাধ্যক্ষ মাওঃ আহমাদ আলীর কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। ১৯/০৮/২৪ সোমবার সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহমাদ আলী দায়িত্ব গ্রহন করায় শিক্ষক মন্ডলী ফুলের শুভেচ্ছা জানান।