২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও ক্রস ফায়ারে হুমকি দিয়ে আটক নেতার নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগে সেনবাগ থানার সাবেক ওসি মিজানুর রহমান, ,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রটারী মাজেদুল হক তানভীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, সেনবাগ পৌরসভা যুবলীগ আহ্বায়ক জাহিদুল হক রিপন, হোসেন, শোয়েব, তারেক, আবদুল আহাদ পুলার, ইউসুফ, মাসুদ, জুয়েল, আশরাফুল ইসলাম রানা, আরেফিন, ১৪। রাব্বি, রায়হানসহ ১৮ নেতাকর্মী এবং অজ্ঞাত আরো ২৪/২৫ জনের নামে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪ তারিখ ১৮/০৮/২৪ ইং।
নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন।