কলারোয়া সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩ বোতল এলএসডি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে চান্দুরিয়া বিওপি‘র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে বিজিবি'র একটি চৌকষ আভিযানিকদল সীমান্তের কাদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে।
এ সময় চোরাকারবারীরা ৩ বোতল এলএসডি ফেলে পালিয়ে যায়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি বলেন- এ বিষয়ে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করা হযেছে।