আশাশুনি উপজেলার বুধহাটায় ডাঃ অরুন ব্যানার্জীর সাথে জামাতে ইসলামি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়। বুধহাটার কুল্যা মোড়ে নিবেদিতা নার্সিং হোমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নার্সিং হোসেনের স্বত্বাধিকারী, সাতক্ষীরা ম্যাটস এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও (অবঃ) ডাঃ অরুণ কুমার ব্যানার্জির সাথে মত বিনিময় করেন, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মরহুম মাওঃ রিয়াছাত আলীর ছেলে মাওলানা নুরুল আফসার মোর্তজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এ সময় আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংবাদিক বাবুল হোসেন, বুধহাটা ইসলামি ব্যাংকের ম্যানেজার ফয়সাল আহমেদ, নিবেদিতা নার্সিং হোমের ম্যানেজার মৃণাল ব্যানার্জি, প্যাথলজিস্ট গোপাল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।