আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিল ও গ্রাম সমুহের জলাবদ্ধতা নিরসন কল্পে বাঁধে পাইপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। মরিচ্চাপ নদী খননের জন্য চাপড়া ও গাবতলা গ্রামের কাছে বেতনা নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে নদী বন্ধ করে দেয় দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার। ফলে মহেশ্বরকাটি স্লুইস গেটের পানি নিস্কাশর কাজ সম্পূর্ন অকেজো হয়ে পড়ে। সম্প্রতি একটানা বৃষ্টিপাতের ফলে বুধহাটা ইউনিয়নের সকল বিল ও গ্রাম, গ্রামের ঘরবাড়ি জলমগ্ন হয়ে যায়। চলতি আমন মৌসুমে ধান চাষ অসম্ভব হয়ে গেছে। মাছের ঘের পানিতে তরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঘরবাড়ি ও পথঘাট পানিতে জরমগ্ন হওয়ায় মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। অবস্থা থেকে রক্ষা পেতে বুধহাটা ইউপি চেয়্যারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু এলাকাবাসীকে নিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেন। পানি নিস্কাশনের জন্য বাঁধে পাইপ স্থাপনের দাবী জানান। পরবর্তীতে ব্যাপক বৃষ্টিপাতে এলাকার পরিস্থিতি চরম আকার ধারন করে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পাইপ স্থাপনের আগে অতিরিক্ত পানি নিস্কাসনের কাজ শুরু করতে ২টি ড্রেজিং মেশিন বসিয়ে পানি নিস্কাশন কাজ শুরু করেছেন। ইউপি চেয়ারম্যান ডাবলু স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী এবং নওয়াপাড়া, শ্বেতপুর, মহেশ্বরকাটি ও চাপড়ার শত শত স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে বাঁধের ৪টি স্থানে ৪টি পাইপ বসানোর কাজ শুক্রবার সম্পন্ন করেছেন। শনিবান পাইপের মুখে পাকা করণ কাজ করা হবে। চেয়ারম্যান মাহবুবুর হক ডাবলু বলেন, পাকার কাজ শেষ হলে ইনশাল্লাহ রোববার থেকে বিলের পানি নিস্কশন কাজ পুরো দমে শুরু হবে।